ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 8:38 PM

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই শিশুটির মা মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজ করেন। তিন মেয়েকে নিয়ে তাদের বাবা বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাতে তিন মেয়ে ঘরে শুয়েছিল। রাতের কোনো এক সময় ওই ব্যক্তি তার ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে। সকালে ঘুম থেকে উঠে মেয়েটি তার স্বজনদের ঘটনাটি জানায়। পরে তারা (স্বজনরা) কমলগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানালে বুধবার বিকেলে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে। অন্যদিকে চিকিৎসার জন্য শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গনমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, শিশুটিকে তার বাবাই ধর্ষণ করেছে। তাই তাকে আটক করা হয়েছে। এছাড়া শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ না করলেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status