ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শিশু জয়কে হত্যা করে স ৎমা আঁখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 11:46 PM

শিশু জয়কে হত্যা করে স ৎমা আঁখি

শিশু জয়কে হত্যা করে স ৎমা আঁখি

গোপালগঞ্জে শিশু জয় বিশ্বাসকে (৬) গলা টিপে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সৎমা আঁখি বিশ্বাস।

বুধবার বিকালে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে এই হত্যার কথা স্বীকার করে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন মৃধা জানান, হত্যাকারী সৎ মা আঁখি বিশ্বাস আদালতে স্বীকারোক্তিতে জানিয়েছে, গত ২৮ নভেম্বর সন্ধ্যার পর জয়কে পড়ালেখা নিয়ে ঘাড়ে আঘাত করলে সে বেহুশ হয়ে যায়। পরে গলা টিপে তার মৃত্যু নিশ্চিত করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। নিহত শিশু জয় বিশ্বাস ওই গ্রামের ধর্মেন্দ্রে বিশ্বাসের ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status