ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাংলায় আসছেন আমির খানও!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 10:22 AM

বাংলায় আসছেন আমির খানও!

বাংলায় আসছেন আমির খানও!

বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ মাতাতে বাংলাদেশে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার বাংলায় আসছেন আরেক বলিউডের সুপারস্টার আমির খান। সবকিছুতে নিখুঁত থাকেন বলে লোকে তাকে ডাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ করেই। প্রতি বছরই কোনো না কোনো চমক নিয়ে হাজির হন তিনি। সম্প্রতি তিনি কাজ করছেন ‘লাল সিং চাড্ডা’ নামের একটি ছবিতে। এর শুটিং উপলক্ষেই আসছে ৮ ডিসেম্বর পশ্চিমবাংলায় আগমন ঘটছে তার। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’-র জন্য ১০০টি রিয়েল লোকেশন বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম কলকাতা। এখানে হাওড়া ব্রিজে শুটিং করবেন আমির খান। এর আগে এপ্রিল মাসে কলকাতায় এসছিলেন আমির। শোনা গিয়েছিল লোকেশনের রেইকি করতে এসেছিলেন তিনি।

বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র বলিউড রিমেক হতে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। যা মুক্তি পেতে চলেছে আগামী বছর ২০২০ সালে। এই ছবিটি রিমেক হলেও ছবির গল্পটি সাজানো হয়েছে ভারতের প্রেক্ষিতে। তাই এদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ধরা পড়তে পারে ছবির গল্পে, এমনটাই জানা গিয়েছে। ‘লাল সিং চাড্ডা’র চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি এবং পরিচালক অদ্বৈত চৌহান। মূল ছবি ফরেস্ট গাম্প-এও দেখা গিয়েছিল, কীভাবে ফরেস্টের জীবনের ঘটনার পাশাপাশি বদলে যাচ্ছে মার্কিন দেশের রাজনৈতিক পরিস্থিতি, বদলে যাচ্ছেন প্রেসিডেন্টরা। তেমনই এই ছবিতে ধরা পড়তে চলেছে নব্বই থেকে ২০১৪, ভারতীয় রাজনীতিতে উগ্র দক্ষিণপন্থীদের শক্তি বর্ধন। নয়ের দশকে যে কাজটি শুরু হয়েছিল, তার সবচেয়ে বড় সাফল্য কিন্তু ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ এবং আবারও, ২০১৯ সালে গেরুয়া বাহিনীর আধিপত্য বজায় রাখা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status