ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সেরা কে? মুখ খুললেন অনুশকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 11:43 AM

সেরা কে? মুখ খুললেন অনুশকা

সেরা কে? মুখ খুললেন অনুশকা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী আনুশকা শর্মা। এবার তিনি জানিয়েছেন, তার সমসাময়িক নায়িকাদের মধ্যে কাদের তার কাছে সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন মনে হয়।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে এসে অনুশকা মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তাকে ফ্যাশন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও সোজাসাপ্টা জবাব দেন অভিনেত্রী। এ বছর তাকে অনেক বার প্যান্ট-স্যুটে দেখা গিয়েছে।

নায়িকার কথায়, ওই ধরনের পোশাকেই সবচেয়ে স্বচ্ছন্দ তিনি। ফ্যাশন পত্রিকার কভারের পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও স্টাইলিশ অবতারে দেখা যায় অনুশকাকে। তাকে সাজিয়ে তোলার পিছনে নিজের টিমের অবদানের কথাও মুক্তকণ্ঠে স্বীকার করলেন নায়িকা।

তার মতে, ইন্ডাস্ট্রির ফ্যাশনিস্তারা হলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, সোনম কাপুর। আর নায়কদের মধ্যে? অনেক চিন্তা করে অনুশকা বললেন রণবীর সিং এর নাম। আর রণবীর কাপুরকে দিলেন ‘ইটারনালি স্টাইলিশ’-এর তকমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status