ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 11:39 AM

নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির জয়

নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির জয়

একসঙ্গে খেলতে নেমেই পিএসজিকে দারুণ জয় উপহার দিলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরুতে এমবাপ্পে এবং শেষে নেইমারের গোলে নঁতের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

গত এপ্রিলে লিগে শেষ দেখায় নঁতের মাঠে ৩-২ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে যেন তারই প্রতিশোধ নিল ফরাসি ক্লাবটি। লিগে এটি পিএসজির টানা তৃতীয় জয়।

এ দিন ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে পিএসজি। যদিও বিরতির আগে আক্রমণে খুব একটা আলো ছড়াতে পারেননি নেইমাররা। ৪১তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমার বল জালে পাঠালেও ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে বাতিল করে দেন রেফারি।

তবে বিরতির পর সাফল্য পেয়ে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে দলকে লিড এনে দেন এমবাপ্পে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত ফ্লিকে নিশানাভেদ করেন তিনি।

৮৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন নেইমার। যার সুবাদে ১৫ ম্যাচে ১২ জয় ও তিন হারে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে পিএসজি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status