ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ১০২ কোটি উন্মুক্ত বাজেট ঘোষনা
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Monday, 29 June, 2026, 5:02 PM

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ১০২ কোটি উন্মুক্ত বাজেট ঘোষনা

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ১০২ কোটি উন্মুক্ত বাজেট ঘোষনা

নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের নতুন কনো কর আরোপ ছাড়াই ১০২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান।

২৯ জুন সোমবার দুপুর সাড়ে ১.৩০ ঘটিকার সময় নলডাঙ্গা পৌর অস্থায়ী কার্যালয়ে পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমানের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন।

সম্পন্ন বাজেট ঘোষণা করেন পৌর নিবাহী কর্মকর্তা মোঃ ইমরোজ মুজিব, আগামী অর্থ বছরে বিভিন্ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা। আর মোট ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা। এছাড়াও মোট উদ্বৃত্ত ৫ লক্ষ ৩৩ হাজার ধরে প্রস্তুতি বাজেট প্রনয়ণ করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৮৫ হাজার টাকা। সরকারি ও বিভিন্ন উন্নয়ন খাতের আয় ৯৯ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৩৩ লক্ষ ৪৬ হাজার টাকা। 

উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানা অফিসার ইনসার্চ নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জুনায়েদ আহমেদ লেলিন, উপজেলা এলজিডি প্রকৌশলী হারুনার রশিদ, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক পাপেল তালুকদারসহ অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status