|
আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত সেমিনারে আর্থিক অন্তর্ভুক্তি, অর্থ ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতে ক্যারিয়ার সম্ভাবনা ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। মূল আলোচক ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংক হিসাব খোলার বিষয় নয়, বরং মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। অনুষ্ঠানে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন। আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
