ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
‘বাবার বয়সী নায়কের সঙ্গে রোম্যান্স বিরক্তিকর’
নতুৃন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 12:01 PM

‘বাবার বয়সী নায়কের সঙ্গে রোম্যান্স বিরক্তিকর’

‘বাবার বয়সী নায়কের সঙ্গে রোম্যান্স বিরক্তিকর’

অভিনেতাদের সঙ্গে তুলনামুলক কম বয়সী নায়িকাদের রোম্যান্স দেখতে বেশি পছন্দ করেন সিনেমাপ্রেমিরা। তবে কোনক্রমে যদি নায়িকা অভিনেতার থেকে বড় হয়ে যায় তাহলে হয় সমস্যা। এর আগে আমরা সালমান খান এবং রিভাতি জুটি পর্দায় দেখেছি। তিনি একটি ছবিতে আলিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এমনকি ‘দাবাং ৩’-তে সাই সালমানের সঙ্গে রোম্যান্স করেছেন। ৫৩ এবং ২১ বছরের মধ্যে আকাশ-পাতাল তফাৎ, কাজের ক্ষেত্রে আমাদের এরকম করতে হয়। এমনটাই বলছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী বলেন, আমার যখন পঞ্চাশ বছর হবে তখন ২১-২২ বছরের ছেলেদের সঙ্গে রোম্যান্স করতে সত্যিই খুব বিরক্তিকর লাগবে। কারণ, বয়সের অনেক ফারাক আর একজন ৫০ বয়সী তার হাঁটুর বয়সীদের সঙ্গে সিনেমায় প্রেম করতে পারবে না। দেখতে অবাক লাগে। কিন্তু কোনও পুরুষ অভিনেতা যদি একাজ করেন তখন দর্শকদের কাছে তা হিট এবং সবাই পছন্দ করেন। আসলে এটা নির্ভর করে আমাদের সকলের চিন্তাভাবনার ওপরে। এবং কোন দেশে বসবাস করছি তাও একবার দেখতে হয়। ইতিমধ্যেই ‘দাবাং-৩’-র প্রচারে লেগে পড়েছেন সালমান খান। নিজের রিয়্যালিটি শো’তে অভিনেতাকে প্রায়শই ছবির প্রচার করতে দেখা যাচ্ছে। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন সাই মাঞ্জরেকর। মুখ্য চরিত্রে দেখা যাবে সালমান খান, সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জরেকর, আরবাজ খান, মহেশ মাঞ্জরেকর ও সুদীপকে। পরিচালনা করেছেন প্রভু দেবা। আগামি ২০ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় দাবাং-৩।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status