ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা কি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 12:06 PM

বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা কি?

বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা কি?

ভিপি নুরুল হক নুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা মঞ্চ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে ডাকসুর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় তারা ভিপি নুরুল হক নুরের কুশপুত্তলিকায় আগুন দেন। শুধু তাই নয় আন্দোলনকারীরা নুরের অফিসে তালা দিয়ে কার্যালয় ঘেরাও করে রেখেছিল। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি গনমাধ্যমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা কি? একথা, সেকথা জোড়া মেরে, ইচ্ছে মতো ব্যখ্যা দিয়ে তার নামে হাস্যকর অপবাদ দেয়ার চেষ্টা চলছে কেন? তার প্রতিবাদী কণ্ঠ চেপে ধরার জন্য? লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় দেশ থেকে, ব্যাংক খালি করে দেয়া হয় টাকা মেরে, বালিশ, বস্তা, ইট-সুড়কি কেনা হয় আজব অংকে – সেসব নিয়ে একটা কথা না। সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনে। নিন্দা জানাই এ অপচেষ্টার!’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়, ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে নুরুকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। এখানে ডাকসু ভিপি তার আত্মীয়ের একটি প্রকল্প নিয়ে এক প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায়। একই অডিওতে একজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে টাকা চাওয়ার কথা শোনা গেছে। ফোনালাপ নিয়ে প্রচারিত সংবাদে নুরের অডিও ক্লিপটি যে তার, সেটা তিনি স্বীকার করেছেন। ফাঁস হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে নুর বলেন, ‘আমার একটি ফোনালাপ ইলেকট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরোপুরি কথা না শুনিয়ে কিছু অংশ কেটে প্রচার করেছে, যা সাংবাদিকদের নৈতিকতার সাথে যায় না। আমি এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status