ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এবার খোলামেলা দৃশ্যে ভূমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 2:46 PM

এবার  খোলামেলা দৃশ্যে ভূমিকা

এবার খোলামেলা দৃশ্যে ভূমিকা

ভারতীয় অভিনেত্রী ভূমিকা চাওলা, ২০০০ সালে তেলেগু ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। বলিউডে এসে সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন ভূমিকা। তারপর দীর্ঘদিন ধরে অনুপস্থিত। এবার নতুন করে দর্শকদের সামনে আসছেন এ অভিনেত্রী।

তবে সিনেমার মাধ্যমে নয়, প্রথমবার একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ভূমিকা। হরর ঘরানার ‘ভ্রম’ নামে এ ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে ভূমিকা চাওলাকে। এক প্রতিক্রিয়ায় ভূমিকা বলেন, যদি গল্প ডিমান্ড করে তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই।

হিন্দি ভাষার এই ওয়েব সিরিজ পরিচালনা করবেন সংগীত শিবান। এতে আরো অভিনয় করবেন কল্কি কাচলিয়েন, সঞ্জয় সুরি, এজাজ খান, চন্দন রায়, সত্যদ্বীপ মিশরা প্রমুখ।

এ বিষয়ে ভূমিকা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন এসেছে। দর্শকের চাহিদা ও রুচিতেও এসেছে বিরাট রদবদল। এই চাহিদা মেটাতে অনেক নতুন নতুন ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। এর মধ্যে অনেক ওয়েব সিরিজ প্রশংসাও পেয়েছে। এসব ওয়েব সিরিজে অনেক খ্যাতিমান তারকা অভিনয় করছেন। তাদের অনুপ্রেরণাতেই প্রথমবার কাজ করছি।

তিনি বলেন, গল্প ও চরিত্রের প্রয়োজনেই কিছুটা খোলামেলা হতে হচ্ছে। তবে অশ্লীলতা কিংবা মোটেও ভালগারের দায়ে অভিযুক্ত হবে না আশা করি। আমার বিশ্বাস, এই ওয়েব সিরিজটা ভালো লাগবে সব ধরনের দর্শকের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status