ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
জাপার কাছে চিরকৃতজ্ঞ আ.লীগ: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 2:57 PM

জাপার কাছে চিরকৃতজ্ঞ আ.লীগ: কাদের

জাপার কাছে চিরকৃতজ্ঞ আ.লীগ: কাদের

জাতীয় পার্টির (জাপা) কাছে আওয়ামী লীগ চিরকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৯৯৬ সালে আমাদের ক্ষমতায় যেতে কিছু আসন কম ছিলো। সেই সময় হুসেইন মুহম্মদ এরশাদ জেলে বসে আমাদের সমর্থন দিয়েছিলো। এ কারণে আমরা সেদিন সরকার গঠন করতে পেরেছিলাম। আমরা চিরকৃতজ্ঞ। তাদের সেদিনের কথা আমরা ভুলিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে জাপার নবমতম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টির বিরোধী দলে আসার পর তাদের দলে নতুন মাত্রা আসে। তারা জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জাতীয় পার্টি ভাঙচুর অগ্নিসংযোগের রাজনীতি করেনি। দেশ গঠনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীতে জাতীয় পার্টি দেশ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status