ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যে পাঁচটি কারণে এত সুন্দর ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 7:18 PM

যে পাঁচটি কারণে এত সুন্দর ক্যাটরিনা

যে পাঁচটি কারণে এত সুন্দর ক্যাটরিনা

বলিউড জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ কতটা সুন্দরী সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুরু রূপালি পর্দায় নয় মেকআপ ছাড়াও সুন্দরী তিনি। বছরের পর বছর সেই একই রকম রয়ে গেছেন এই নায়িকা। তার রূপের রহস্য আসলে কী? কীভাবে নিজেকে ফিট রাখেন তিনি। তার ভক্তরা অনেকেই জানতে চান এ বিষয়ে।
শরীর-স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন ক্যাটরিনা কাইফ। নিয়মিত শরীর চর্চা করেন তিনি। মাঝে মধ্যে সেই সব শরীর চর্চার ভিডিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এবার নিজের সৌন্দর্যের পাঁচ রহস্য ফাঁস করলেন তিনি। ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমার লক্ষ্য মানসিক এবং শারীরিক সুস্থতার মধ্যে ভারসাম্য তৈরি করা। বর্তমানে আমি যোগাসনে বেশি মন দিয়েছি। শরীর ও মন সুস্থ রাখতে এর কোনো জুড়ি নেই।’

সুন্দর থাকতে হলে কী করতে হবে? পাঁচটি উপায় বলে দিলেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘এমন কোনো কাজ বেছে নিন যেটা আপনার ভালো লাগে। ফিটনেস প্ল্যানের প্রতি যদি প্যাশন না থাকে, তাহলে বেশিদিন চালানো যায় না। নিজের শরীরকে চিনে নিন। প্রত্যেকের সহ্যশক্তি এক হয় না। তাই আমার জন্য যেটা ঠিক পরিকল্পনা, আপনার জন্য সেটা নাও হতে পারে। শরীর চর্চার মাঝে বিশ্রাম নিন।’

ক্যাটরিনা কাইফ বলেন, আমি কড়া ডায়েট মেনে চলি না। তবে সন্ধ্যা ৭টার পর আর ভারী কোনো খাবার খাই না। আমি প্রোটিন, সবজি, ভাত, আলু, রাঙাআলু এ সবই পরিমাণ মতো খাই। তবে ভাজাভুজি, দুধের প্রোডাক্ট, গ্লুটেন, গমের তৈরি খাবার এবং রিফাইন্ড চিনি এড়িয়ে যাই সম্পূর্ণ। প্রতিদিনই নিয়ম করে এক্সারসাইজ করুন। যেদিন জিমে যেতে ইচ্ছা করছে না, সেদিন হালকা ফ্রি হ্যান্ড অথবা যোগাসন অভ্যাস করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status