ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ভুল করে জরিমানা দিলেন সৃজিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 7:27 PM

ভুল করে জরিমানা দিলেন সৃজিত

ভুল করে জরিমানা দিলেন সৃজিত

ভারতের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি আবারও এলেন খবরের শিরোনামে। এবার অবশ্য জরিমানা গুনে খবরে এসেছেন তিনি। একটি ভুলের কারণে জরিমানা দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষা এলাকায় ড্রোন ক্যামেরা ব্যবহার করে শুটিং করছিলেন সৃজিত। আর

এতেই বাধে বিপত্তি। নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা দেন সৃজিত। অবশ্য এর পর অনুমতির জন্য আবেদনও করেছেন তিনি। জানা যায়, ভারতের মূর্তি নদীর মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তির ধারে বৃহস্পতিবার সকাল থেকেই ওয়েব সিরিজ ‘ফেলুদা’র শুটিং শুরু হয়।

আর এ কাজে ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। ওই এলাকাটি চালসা রেঞ্জের পানঝোরা জঙ্গলের কাছেই। তবে ড্রোন ব্যবহারে কোনো অনুমতি নেননি সৃজিত। এই ব্যাপারে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘আমরা মূর্তি নদীর ধারে শুটিং করছিলাম। আমাদের বলা হয়েছিল যে, নদীর ওপার থেকে জঙ্গল শুরু এবং এপারের অংশ টেরিটোরিয়াল। ওপারে ড্রোন ওড়ানোর অনুমতি ছিল না।

এপারে, যেখানে অনেকেই বনভোজন করতে আসেন, নানা ধরনের দোকান ও হোটেল আছে আমরা সেই দিকেই শুটিং করছিলাম। ড্রোন উড়িয়ে শুটিং শুরু করতেই বন বিভাগের দুজন সদস্য এসে আমাদের বলেন যে, ড্রোন ওড়ানো যাবে না। তাঁরা বলামাত্রই আমরা অবশ্য ড্রোনটি নামিয়ে নিয়েছিলাম।

শুটিং বন্ধ করিনি, তবে ড্রোনের শুটিং বন্ধ করে দিই।’ সৃজিত আরো জানান, ড্রোন উড়াতে হলে দিল্লি থেকে অনুমতি নিতে হয়। এরই মধ্যে অনুমতি পেতে আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status