ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যৌনপল্লীর প্রভাবশালী নেতা আলিয়ার প্রবেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:01 PM

যৌনপল্লীর প্রভাবশালী নেতা আলিয়ার প্রবেশ

যৌনপল্লীর প্রভাবশালী নেতা আলিয়ার প্রবেশ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বেশ কিছু ছবিতে অভিনয় করে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন তিনি। আলিয়া তো এমনিতেই বলিউডের নামকরা পরিচালক মহেশ ভাটের মেয়ে। তবে সেই পরিচয়ে না এগিয়ে অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন নায়িকা।

এদিকে প্রথম ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিয়মিত হন আলিয়া ভাট। সে বছর বক্স অফিসে সাফল্যও পান তিনি। এরপর ‘টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগী’, ‘হাইওয়ে’র মত ছবি করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

তবে এবার আলিয়ার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে এমন একটি ছবি, যেটি করার আগেই আলোচনায় আসলেন তিনি। সামনে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করছেন তিনি।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামাথিপুরা অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী নেতা গাঙ্গুবাই।

আর আলিয়াকে দেখা যাবে এই গাঙ্গুবাঈ কাথেওয়ালির চরিত্রে। যেখানে যৌন কর্মীদের মালিকের ভূমিকায় দেখা যাবে তাকে। আর এই চরিত্রের প্রয়োজনে আলাদা করে কাথিয়াওয়াড়ি ভাষার উপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

আলিয়া ভাট ট্যুইট করে জানান, ২০২০ সালের ১১ সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। সেই খবর শেয়ার করলেন স্বয়ং আলিয়া ভাট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status