ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এবার পরিচালকের টার্গেট সামান্হা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:13 PM

এবার পরিচালকের টার্গেট সামান্হা

এবার পরিচালকের টার্গেট সামান্হা

দক্ষিণী সিনেমার পরিচালক অশ্বিন সারবানান। তার নির্মিত অভিষেক চলচ্চিত্র ‘মায়া’। নারী প্রধান এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা। ২০১৫ সালে মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের কাছ থেকে যেমন ইতিবাচক সাড়া পেয়েছিলেন তেমনি বক্স অফিসেও সফলতার মুখ দেখে এটি।

তবে এ পরিচালক নির্মিত ‘গেম ওভার’ সিনেমাটি খ্যাতি এনে দিয়েছে। চলতি বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তাপসী পান্নু। এবার এই পরিচালকের টার্গেট দক্ষিণী সিনেমার আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। কারণ আরো একটি নারী প্রধান সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যাতে সামান্থাকে নিতে চাচ্ছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কিছুদিন আগে সামান্থার হায়দরাবাদের বাসায় তার সঙ্গে দেখা করেছেন পরিচালক অশ্বিন। এসময় তাকে সিনেমার চিত্রনাট্য শুনিয়েছেন। চিত্রনাট্য শুনে সামান্থা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও এখনো চুক্তিবদ্ধ হননি তিনি। যদি সবকিছু ঠিক থাকে আর সামান্থা সবুজ সংকেত দেন তবে খুব শিগগির এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সামান্থা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘মনমধুড়ু টু’। নাগার্জুনা আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারে নির্মিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। রাহুল রবীন্দ্র পরিচালিত এ সিনেমা গত ৯ আগস্ট মুক্তি পায়।

অন্যদিকে তেলেগু ভাষার ‘৯৬’ সিনেমাটি ‘জানু’ নামে রিমেক হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে এটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status