ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভিপি নুর ও তারেক জিয়ার আলাপের স্ক্রিনশট ভাইরাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:16 PM
সর্বশেষ আপডেট: Saturday, 28 December, 2019, 11:18 PM

ভিপি নুর ও তারেক জিয়ার আলাপের স্ক্রিনশট ভাইরাল!

ভিপি নুর ও তারেক জিয়ার আলাপের স্ক্রিনশট ভাইরাল!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল নামে আইডি থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এই কথোপকথন ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে হয়েছে। তবে এটি আসলেই তাদের কথোপকথন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। একটি দৈনিকের অনলাইন ভার্সনে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, “হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপটির নাম ইংরেজিতে লিখা হয়েছে ‘team4’। নামের নিচে আসিফ, মান্না ও তারেক দেখা যাচ্ছে।

স্ক্রিনশটে দেখা যায়- তারেক নামের আইডি থেকে লেখা হয়েছে, ‘নুর আন্দোলন তো জমলো না।’

উত্তরে নুর নামের আইডি থেকে লেখা হয়েছে, ‘স্যার সব চেষ্টা তো হলো।’

এরপর তারেক নামের আইডি থেকে লেখা হয়, ‘আরও প্ল্যান করে করা উচিত সব। আমি আগেও বলেছি, লাশের বিকল্প নাই। যেকোনো উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে হবে। সকল নির্দেশনাই দেয়া হয়েছিল।’

এরপর আসিফ নামের আইডি থেকে লেখা হয়, ‘কামাল স্যারের সাথে তো বসা যায়।’

উত্তরে তারেক নামের আইডি থেকে লেখা হয়, ‘নো, ভ্যালুলেস।’

এরপর মান্না নামের আইডি থেকে লেখা হয়, বাম ছাত্রসংগঠনগুলোর কী অবস্থা নুর? নুর নামের আইডি থেকে লেখা হয়, আমাদের সাথে আছে স্যার।

মান্না নামের আইডি থেকে নির্দেশনা আসে, ‘কাজে লাগাও।’ নুর নামের আইডি থেকে তখন ছুরি হাতে শিবির নেতা বলে পরিচিত যুবক সালেহ উদ্দিন সিফাতের ছবি দেয়া হয়।’

ছবি দেখে মান্না নামের আইডি থেকে লেখা হয়, ‘ওদের কাজই এগুলো করা। এখন সত্য কিছু দিলেও পাবলিক আর বিশ্বাস করে না ওদের।’

এরপর নুর নামের আইডি থেকে লেখা হয়, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের মামুনদের ধরা না হলে আন্দোলন জমতো। আর ফারাবিও সুস্থ হয়ে গেল।’

তখন তারেক নামের আইডি থেকে লেখা হয়, ‘টক টু নিউ জেসিডি কমিটি, ডু সামথিং ইন প্রোপার ওয়ে।’ সূত্র: ইত্তেফাক

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status