ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সূর্যগ্রহণের সময় পুঁতে রাখা হয়েছিল দশ শিশুকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:41 PM

সূর্যগ্রহণের সময় পুঁতে রাখা হয়েছিল দশ শিশুকে

সূর্যগ্রহণের সময় পুঁতে রাখা হয়েছিল দশ শিশুকে

বলয়গ্রাস সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লাইভ সম্প্রচারে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তের কৌতুহলী মানুষ ব্যস্ত, ঠিক তখন ভারতের কর্ণাটকের তাজসুলতালপুর শহরে বাজছে কুসংস্কারের দামামা। খবরটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরা মাত্রই অবাক হয়েছে নেট নাগরিকরা।

নিজের সন্তানের রোগ সারাতে তাকে পুঁতে দেয়া মাটির তলার। বাইরে থাকে শুধু মাথাটি। সূর্যগ্রহণের সময় ছিল প্রায় ঘণ্টা তিনেক। ঠিক যতক্ষণ সূর্যগ্রহণ চলে ততক্ষণই সেই শিশুকে মাটিতে নির্মমভাবে পুঁতে রাখা হয়। বাবা মায়ের আশা ছিল এমনটা করলেই সেরে উঠবে তাদের সন্তান। একইভাবে দশজন শিশুকে ওই এলাকায় পুঁতে রাখা হয়।

খবর জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কলবুর্গির ডেপুটি কমিশনার বি শরৎ। তিনি জানিয়েছন, খবর পেয়েই এলাকায় পাঠানো হয় পুলিশ। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একইভাবে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

সম্প্রতি এই ধরনের কুসংস্কার দূর করতে জেলা প্রশাসক সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status