ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মালিকের গলা জড়িয়ে উটের ভালোবাসার প্রতিফলন (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:38 PM

মালিকের গলা জড়িয়ে উটের ভালোবাসার প্রতিফলন (ভিডিও)

মালিকের গলা জড়িয়ে উটের ভালোবাসার প্রতিফলন (ভিডিও)

ভালোবাসার কোনো শর্ত হয় না। মনের মিল থাকলে সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার হাতিয়ার বোধহয় শুধুই ভালোবাসা।

দুজন মানুষ যেমন একে-অপরকে চূড়ান্ত ভালোবাসতে পারেন, তেমনই আবার একটি মানুষ এবং তার পোষা প্রাণির মধ্যে গড়ে ওঠে নিঃশর্ত ভালোবাসার সম্পর্ক। তারা একে-অপরের উপর অভিমান করে, রাগ করে আবার ভালোবাসে।

এমনই এক ভালোবাসার মুহূর্ত ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ওই ছবি দেখে মালিক এবং তার পোষা উটের প্রশংসা করছেন নেটিজেনরা।

বসুশান্ত নন্দা নামে এক বন কর্মকর্তা শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। মাত্র সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে একটি উট এক ব্যক্তির গলা জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। মরুভূমির জাহাজ কী ওই ব্যক্তির উপর হামলা চালাতে চাইছে, ছবি দেখে প্রথমে এ প্রশ্নই মনে জেগেছিল সবার। কিন্তু ছবির ক্যাপশনে চোখ পড়তে বদলে গেল ভাবনা।

ওই ক্যাপশনে থাকা তথ্য অনুযায়ী, ওই উটের মালিক দীর্ঘদিন বাড়িতে ছিলেন না। তাই উটের সঙ্গে দেখা হয়নি তার। মুখে বলতে পারে না ঠিকই তবে মালিককে দেখতে না পেয়ে এতদিন মন খারাপ হয়েছে মরুভূমির জাহাজের। তাই তো মালিকের দেখা পেয়ে আবেগ চাপা দিতে পারেনি অবলা পোষা প্রাণিটি। সে মালিকের গলা জড়িয়ে ধরে। মালিককে যে মোটেও হাতছাড়া করতে চায় না সেকথা বোঝানোর আপ্রাণ চেষ্টা করে উট।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। উটের অমলিন ভালবাসার জোয়ারে ভাসছে নেটদুনিয়া। লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা। ওই ভিডিও দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।

অনেকেই বলছেন, ভালবাসার যে কোনো ভাষা হয় না, তাই প্রমাণ করল পোষা উট।
 
হিংসা, হানাহানি বন্ধ করে প্রত্যেক মানুষেরও ভালোবাসার মাধ্যমে জগত জয়ের চেষ্টা করা উচিত বলেও মত অনেকের।

আবার কেউ কেউ বলছেন, কীভাবে কাউকে ভালোবাসতে হয় সেই শিক্ষা উটের কাছ থেকে সাধারণ মানুষের নেয়া উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status