ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নিখোঁজের আট দিন পর মিলল শিশুর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:35 PM

নিখোঁজের আট দিন পর মিলল শিশুর লাশ

নিখোঁজের আট দিন পর মিলল শিশুর লাশ

গাজীপুরে নিখোঁজের আট দিন পর এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার জয়দেবপুরের মনিপুর এলাকা থেকে শনিবার বিকেল ৫টায় তার লাশ উদ্ধার করা হয়।

শিশুটি পাবনা জেলার আতোষপুর গ্রামের মোহাম্মদ ফজর আলীর ছেলে মোহাম্মদ সম্রাট। সে মনিপুর বাজার এলাকার কফিল উদ্দিনের বাড়ির ভাড়াাটিয়া। গত ২০ ডিসেম্বর সে নিখোঁজ হয়।

এলাকাবাসী জানান, সদর উপজেলা ভাওয়ালগড় ইউপির মনিপুর এলাকায় ডোবা থেকে লাশটি উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। গত ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে সম্রাট নিখোঁজ হয়। এ ব্যাপারে থানায় জিডি ও এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। পরে শিশুর নিখোঁজের তদন্তভার পরে এসআই মোজাহিদের কাছে। মোজাহিদ গত আট দিনেও এর কোনো অগ্রগতি দেখাতে পারেনি। শনিবার একটি ড্রেনের ডোবায় শিশু সম্রাটের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কাজ চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status