ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মা হলেন সেই কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:33 PM

মা হলেন সেই কিশোরী

মা হলেন সেই কিশোরী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্ষণের শিকার সেই বাকপ্রতিবন্ধী কিশোরী মা হয়েছেন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, অক্টোবর মাসে ওই কিশোরীকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে জানা গেছে তিনি ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শুক্রবার রাতে তার প্রসব ব্যাথা হয়। সকালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও শিশু সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা ব্যয় বহন করছে।

ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, বিজয়নগরের হরষপুর ইউপির বাকদিয়া গ্রামের শামীম মিয়া আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এ নিয়ে একাধিক সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। আমরা শামীম ও তার বন্ধু নূর আলমের বিরুদ্ধে মামলা করেছি।

ওই কিশোরীর বাবা বলেন, শামীমের পরিবার ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য অনেক ভয়ভীতি দেখিয়েছে। আমি দিনমজুর। আমার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে। আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছি না। আমি ধর্ষক শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ব্রাহ্মণবাড়িয়ার এডিশনাল এসপি আলমগীর হোসেন বলেন, ধর্ষণে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুর পিতৃত্ব নির্ধারণ করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status