ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
গণমাধ্যমের বিরুদ্ধে রাব্বানীর যত অভিযোগ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:44 PM

গণমাধ্যমের বিরুদ্ধে রাব্বানীর যত অভিযোগ!

গণমাধ্যমের বিরুদ্ধে রাব্বানীর যত অভিযোগ!

গণমাধ্যম চাইলেই ‘মিডিয়া ট্রায়াল’ এর মাধ্যমে নিরাপরাধীকে অপরাধী বানাতে পারে। আবার নিরেট ভন্ডকেও হিরো বানাতে পারে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী।

শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলোর সত্যতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গোলাম রাব্বানী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,

“এদেশের বেশিরভাগ সাদামাটা মানুষের মতো ছোটবেলায় আমারও বদ্ধমূল ধারণা ছিলো, ছাপার অক্ষরে যা লেখা হয় বা টিভি পর্দার সামনে যা বলা হয় তার পুরোটাই বোধহয় সত্য! কিন্তু সত্য আর মিথ্যার মাঝের শুভঙ্করের ফাঁকির জ্ঞানটুকু যে জীবনের তিক্ত অভিজ্ঞতা দিয়ে অর্জিত!

‘মিডিয়া ট্রায়াল’ এর মাধ্যমে নিরাপরাধীকে অপরাধী এবং ভন্ডকেও হিরো বানানো হয় বলে মন্তব্য করে তিনি লিখেছেন, সেলুকাসের মিডিয়া, স্যালুট আপনাদের। চাইলেই ‘মিডিয়া ট্রায়াল’ এর মাধ্যমে নিরাপরাধীকে অপরাধী বানাতে পারেন, আবার নিরেট ভন্ডকেও হিরো বানাতে পারেন!

দেশে সংবাদ বেশি পরিমাণে বিক্রি এবং বিকৃতি হয় বলে মন্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের। তিনি বলেছেন, দুঃখজনক হলেও সত্য, সংবাদটা এদেশে একটু বেশি ‘বিক্রিত’ হবার (অপ) প্রয়াসে অনেক বেশি ‘বিকৃত হয়ে যায়।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status