ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফের কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:46 PM

ফের কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

ফের কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহাজাদপুরে আশরাফুল ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল উপজেলার নারিনা ইউনিয়েনের হানিফনগর গ্রামের মো. আজাদ আলীর ছেলে। সে সাতবাড়িয়া টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।

নিহত আশরাফুলের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস ও নিহতের মা জানান, গতকাল শুক্রবার রাতে আশরাফুল মোবাইলে কারো সাথে কথা বলতে বলতে বাড়ির বাইরে যায়। এরপর রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে কোন সন্ধান মেলেনি। আজ শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

শাহাজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আশরাফুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status