ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ফের ভাইরাল: তরুণ নায়ক ও ৭১ বছরের হেমা মালিনীর প্রেম কাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 11:56 PM

ফের ভাইরাল: তরুণ নায়ক ও ৭১ বছরের হেমা মালিনীর প্রেম কাহিনী

ফের ভাইরাল: তরুণ নায়ক ও ৭১ বছরের হেমা মালিনীর প্রেম কাহিনী

বয়স সত্তর পেরিয়েছে কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। আবার বলিউড-দর্শক দেখবেন তার সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে। ‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর অত্যন্ত বেকায়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও। ওদিকে তার সমস্যা হল সে কিছুতেই ভালবাসার কথা নায়িকাকে মুখ ফুটে বলতে পারে না।

এই বিচিত্র পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই। মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকেও বেশ ম্রিয়মাণ লাগে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। ‘সিমলা মির্চি’ নতুন বছরের শুরুতে আগামী তিন জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status