ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
১৬ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আতিকুলের কোনো গাড়ি নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 2:24 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 January, 2020, 4:17 PM

১৬ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আতিকুলের কোনো গাড়ি নেই

১৬ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আতিকুলের কোনো গাড়ি নেই

হলফনামা যাচাই-বাছাইয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।


উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

তবে এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম এবং বিএনপির মনোনীত তাবিথ আউয়াল।

আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক তিনি। কিন্তু ব্যক্তিগত কোনো গাড়ি নেই আতিকুলের। তিনি ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন ৯৮ লাখ ৮৯ হাজার টাকা।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের হলফনামা অনুযায়ী, ব্যক্তিগত কোনো ঋণ নেই তারা। ব্যক্তিগত সম্পদের পরিমাণও বেশি তাবিথের।

আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য:

আয়ের উৎস হিসেবে কৃষি, ব্যবসা, বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া, মৎস্য চাষ ও ব্যাংক সুদ উল্লেখ করেছেন ডিএনসিসিরি সাবেক এই মেয়র।

১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। এসব ব্যবসা থেকে তার বার্ষিক আয় হয় ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া তার অস্থাবর সম্পদ ৪ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা ও স্থাবর সম্পদের মূল্যমান ১৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা।

ব্যক্তিগত ঋণ ৯৮ লাখ ৮৯ হাজার টাকা রয়েছে তার আইএফআইসি ব্যাংকে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ৫৯১ কোটি ৬ লাখ টাকার ঋণ রয়েছে। এতো বড় অংকের ঋণের মধ্যে আইএফআইসি ব্যাংকে ফান্ডেড ১৮৬ কোটি ৬২ লাখ টাকা ও নন-ফান্ডেড ২৪৪ কোটি ৬৪ লাখ টাকা ঋণ রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকে ২৬ কোটি ১৫ লাখ টাকা ফান্ডেড ও ৭৩ কোটি ২৫ লাখ টাকা নন-ফান্ডেড টাকা ঋণ রয়েছে তার।

আতিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা বিকম। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

তাবিথ আউয়ালের হলফনামা থেকে পাওয়া তথ্য:

কৃষি, বাড়ি, দোকান, অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক থেকে লভ্যাংশ, চাকরি ও অন্যান্য খাততে আয়ের উৎস বলে উল্লেখ করেছেন তাবিথ আউয়াল।

৩৭ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তিনি। এসব ব্যবসাপ্রতিষ্ঠান ও উল্লেখিত আয়ের উৎস থেকে বার্ষিক ৪ কোটি ১২ লাখ ৭৩ হাজার টাকা আয় হয় তাবিথ আউয়ালের।

এছাড়া বিএনপির এই প্রার্থীর অস্থাবর সম্পদের পরিমাণ ৪৫ কোটি ৬০ লাখ ৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ৪ দশমিক ২৪ একর কৃষি জমি, ১৬ দশমিক ৪৮ একর অকৃষি জমি, দশমিক ৫৬ একর অন্যান্য জমি। ৯২৪ ও ১ হাজার ৪৩ বর্গফুট আয়তনের দুটি অ্যাপার্টমেন্টও রয়েছে তার।

তাবিথের এসব ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ৩০২ কোটি ৪৫ লাখ টাকা ঋণ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে।

তাবিথ আউয়ালের শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার নামে কোনো মামলা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status