ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
অনুমতি মেলেনি, ছাত্রদলের র‌্যালি হচ্ছে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 4:29 PM

অনুমতি মেলেনি, ছাত্রদলের র‌্যালি হচ্ছে না

অনুমতি মেলেনি, ছাত্রদলের র‌্যালি হচ্ছে না

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের র‌্যালির অনুমতি মেলেনি। পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করছেন না ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর দু’টায় নয়াপল্টনে আমাদের সংগঠনের পক্ষ থেকে র‌্যালিটি করা কথা ছিলো।

এজন্য আমরা পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের অনুমতি দেয়নি। তাই আপাতত আমরা র‌্যালি করছি না। এছাড়া সকাল সাড়ে দশটা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status