ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 5:34 PM

ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ের দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পর তাজুকে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপির দলীয় মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, বিকালে ডিএসসিসি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে বংশাল থানা পুলিশ কাউন্সিলর প্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজুকে আটক করে। আমি কথা বলতে থানায় যাচ্ছি।

বংশাল থানার ওসি শাহীন কবির জানান, ‘আমরা মতিঝিল এলাকা থেকে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে ১৪টি মামলা আছে। এরমধ্যে, বিস্ফোরক আইনের মামলাসহ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টের বলেই আমরা তাকে আটক করেছি।’

২০১৫ সালে সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকার বংশাল এলাকায় হাতবোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status