ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 January, 2020, 5:34 PM

বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন এনামুল হক

বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন এনামুল হক

রাজশাহীর বাগমারায় প্রত্যন্ত অ লের চিকিৎসা বি ত রোগী সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার চক্ষু রোগীকে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শিকদারীতে তিনদিনের চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল ৮টায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বিনামূল্যের চক্ষু সেবা কার্যমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। চোখে ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়।

নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমানর টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, হিসাব শাখার ব্যবস্থাপক সোহরাব হোসেন মাসুম, স্টোরেজের কর্মকর্তা আব্দুল আজিজ, আসলাম হোসেন, আফজাল হোসেন, মাহাবুর রহমান, আবুল কালাম, বাবুল ইসলাম, জালাল উদ্দীন, রইচ উদ্দীন, আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজু আহম্মেদ, এসএম আজাদ, ইকবাল হোসেন, রায়হান, আব্দুল মোমিন, মোসাব্বির হোসেন প্রমুখ।

দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশেষজ্ঞ ডাঃ নাঈম হাসানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা প্রদান করেন। উল্লেখ্য প্রতি বছর সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত ফাউন্ডেশন বহন করবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status