ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কী হয়েছে ক্রিকেটার রাব্বির? হঠাৎ এমন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 5:21 PM

কী হয়েছে ক্রিকেটার রাব্বির? হঠাৎ এমন স্ট্যাটাস

কী হয়েছে ক্রিকেটার রাব্বির? হঠাৎ এমন স্ট্যাটাস

জাতীয় দলে খুব একটা সুযোগ হয় না। তবে ঘরোয়াতে নিয়মিত দেখা যায় তাকে। এ নিয়ে খানিকটা হতাশাও তিনি। যতদূর জানা গেল বন্ধুদের সঙ্গে প্রায়ই সেই গল্পগুলো শেয়ার করেন, তাও যদি মনটা হালকা হয়।

এবার অবশ্য ক্রিকেট নিয়ে নয়, নতুন বছর নিয়ে কিছু কথা বলেছেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি। নিজের ফেসবুক পেজে লেখা সেই স্ট্যাটাসে কেন জানি এক চিলতে শক ফুটে উঠল।

যেখানে রাব্বি লিখেছেন, ‘ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু অনিশ্চিত, কিন্তু একটি জিনিস নিশ্চিত যে সৃষ্টিকর্তা ইতিমধ্যে আমাদের সব আগামীকালের পরিকল্পনা করেছেন, আমাদের শুধু আজ তাকে বিশ্বাস করতে হবে, আমি আন্তরিকভাবে আপনার এবং আপনার পরিবারের জন্য একটি সুন্দর আগামীকাল কামনা করি ।’

অবশ্য এটাই তার প্রথম কোনো স্ট্যাটাস না। এর আগে নানা সময় নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তবে সেগুলোর চেয়ে একটু ভিন্ন এবারের এই স্ট্যাটাস।

তবে ক্রিকেট নিয়ে হতাশা থাকলেও সংসারজীবন নিয়ে রাব্বির নেই কোনো খারাপ লাগা। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন। স্ত্রী তাসনিয়া আনোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। দুজনের সময়টা বেশ ভালোই কাটছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status