ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জাপার মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 7:07 PM

জাপার মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল

জাপার মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ভবনে উত্তর সিটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তর সিটিতে মেয়র পদে একজন, সংরক্ষিত নারী আসনে দুজন, সাধারণ ওয়ার্ডের ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মেয়র প্রার্থী ছয়জন, সংরক্ষিত নারী আসনে ৮৭ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৫৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উত্তরের বৈধ মেয়রপ্রার্থীরা হলেন বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

মনোনয়ন দাখিল করলেও জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়নটি বাতিল করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status