ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রতিনিয়ত অভিনয় শিখছি:সানজানা রিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 7:13 PM

প্রতিনিয়ত অভিনয় শিখছি:সানজানা রিয়া

প্রতিনিয়ত অভিনয় শিখছি:সানজানা রিয়া

সানজানা  রিয়া, বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে তার অভিষেক। বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’তে রিয়ার অভিনীত শিশির চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

অন্যদিকে বাংলাভিশনে প্রচার চলতি কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে রিয়া অভিনয় করছেন স্বনামেই।

রিয়া বলেন, অভিনয়ে আমি একেবারেই নতুন। প্রতিনিয়ত অভিনয় শিখছি। বিশেষ করে যেসব নাটকে আমি কাজ করছি, সিনিয়র সহশিল্পীদের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু জেনে তা এপ্লাই করার চেষ্টা করছি। নাটকে অভিনয়ের জন্য অনেকের কাছ থেকে সাড়া পাচ্ছি।

এর পরপরই তিনি সাখাওয়াত মানিকের নির্দেশনায় ‘মনোবাসনা’ নাটকে অপূর্বর সঙ্গে অভিনয়ের সুযোগ পান। তারপর শিহাব শাহীনের ‘প্রপোজাল’, রায়হান রাফির ‘সেক্রিফাইজ’সহ কল্লোলের একটি শর্টফিল্মে অভিনয় করেন। সিনেমায় কাজ করার বিষয়ে জানতে চাইলে রিয়া বলেন, সিনেমায় কাজ করার আগ্রহ নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status