ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
১৪ বছরে ছোট প্রেমিককেই বিয়ে করছেন সুস্মিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 7:58 PM

১৪ বছরে ছোট প্রেমিককেই বিয়ে করছেন সুস্মিতা

১৪ বছরে ছোট প্রেমিককেই বিয়ে করছেন সুস্মিতা

বছর শেষে পার্টিতে মেতে উঠেছিলেন সেলেব্রিটিরা। আর সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রী। এরই মধ্যে একটু অন্য ধরনের ছবি শেয়ার করলেন সুস্মিতা সেন। বছর শেষে রোহমানকে আদর আর ভালোবাসায় ভরিয়ে তুললেন।

আর শুধু আদর আর ভালোবাসাই নেই, সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ারও করলেন নিজের সোশ্যাল মিডিয়াতে। যেখান রোহমানকে বাবুস বলে সম্মোধন করতে দেখা যাচ্ছে৷ শুধু সুস্মিতা নন, রোহমান নিজেও তাদের সোশ্যাল মিডিয়াতে একের পর এক সুস্মিতার সঙ্গে ভালবাসার ছবি শেয়ার করেন৷

শোনা যাচ্ছে এই বছর অর্থাৎ ২০২০ সালেই নাকি গটছড়া বাঁধতে চলেছেন নায়িকা৷ সুস্মিতার ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, রোহমান নাকি অভিনেত্রীকে বিয়ের জন্য প্রোপোজ করেছেন মাসখানেক আগেই৷

জানা গিয়েছে, সুস্মিতার দুই মেয়ে আলিশা এবং রেনের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে রোহমানের৷ আজকাল প্রায়ই এয়ারপোর্ট, রেস্টুরেন্টে একসঙ্গে দেখা যায় তাদের৷ তবে সুস্মিতার থেকে ১৪ বছর ছোট রোহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status