ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দেশে ড্রিংক-বিয়ার সহজলভ্য করতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 8:11 PM

দেশে ড্রিংক-বিয়ার সহজলভ্য করতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

দেশে ড্রিংক-বিয়ার সহজলভ্য করতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

নাগরিকদের আফিম খাওয়া থেকে বের করে আনতে চীনের উদাহরণ দিয়ে গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দেশে মাদকের প্রভাব কমাতে ড্রিংক, বিয়ার সহজলভ্য করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, চীন একটি আফিমখোরের দেশ ছিল। আফিম খেয়ে চীনের লোকজন দিনের পর দিন ঘুমিয়ে থাকত। সেখান থেকে মাও সেতুং টেনে নিয়ে চীনকে আজকে কোথায় নিয়ে গেছে। আমরাও পারব মাদককে রুখে দিয়ে সোনার বাংলা গড়তে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো বাংলাদেশেও ড্রিংক, বিয়ার সহজলভ্য করতে হবে। তাহলে মাদকের প্রভাব কমে যাবে।

অনুষ্ঠান শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেলুন ও পায়রা উড়িয়ে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status