ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাহিকে নিয়ে নিজের জেলায় সাইমন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 January, 2020, 7:43 PM

মাহিকে নিয়ে নিজের জেলায় সাইমন

মাহিকে নিয়ে নিজের জেলায় সাইমন

ঢালিউডের সফল জুটি সাইমন-মাহি। ‘পোড়ামন’ দিয়ে তারা জয় করেছিলেন দর্শকদের হৃদয়। তাদের ভালোবাসার আখ্যান গেঁথে গিয়েছিল সিনেপ্রেমীদের অন্তরে। এরপর তারা ‘জান্নাত’ দিয়ে কুড়িয়েছেন প্রশংসা।

সাইমন-মাহি জুটির নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক। যিনি নির্মাণ করেছিলেন ‘জান্নাত’ও। নতুন সিনেমার শুটিং অনেকখানি হয়ে গেছে। বাকি রয়েছে গানের দৃশ্যায়ন।

এজন্য কিশোরগঞ্জ গেছে ‘আনন্দ অশ্রু’ টিম। মজার ব্যাপার হচ্ছে, কিশোরগঞ্জে সাইমনের বাড়ি। আর ৮ বছরের কেরিয়ারে তিনি নিজের জেলায় কখনো শুটিং করেননি। এবারই প্রথম নিজের মাটিতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সাইমন।

৪ জানুয়ারি, শনিবার থেকে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হবে ‘আনন্দ অশ্রু’ সিনেমার দুটি গানের শুটিং। এতে অংশ নেবেন সাইমন ও মাহি। এজন্য পুরো টিম ইতোমধ্যে কিশোরগঞ্জ চলে গেছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, গানের শুটিং শেষ হলেই ‘আনন্দ অশ্রু’ সিনেমার ক্যামেরা ক্লোজ করে ফেলবেন। এরপর ডাবিং ও সম্পাদনা শেষে আগামী পহেলা বৈশাখ উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ‘আনন্দ অশ্রু’ নামটি নতুন নয়। নব্বই দশকের তুমুল জনপ্রিয় সিনেমা এটি। নির্মাণ করেছিলেন শিবলী সাদিক। আর তাতে অভিনয় করেছিলেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় ও সফল জুটি সালমান শাহ-শাবনূর। সেই নামেই নতুন গল্প লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুদীপ্ত সাইদ খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status