ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বন্ধুত্বের সুযোগে গোপন মুহূর্তের ছবি ভাইরাল, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলেজ ছাত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 1:47 PM

বন্ধুত্বের সুযোগে গোপন মুহূর্তের ছবি ভাইরাল, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলেজ ছাত্রী

বন্ধুত্বের সুযোগে গোপন মুহূর্তের ছবি ভাইরাল, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কলেজ ছাত্রী

বন্ধুত্বের সুযোগ নিয়ে কলেজ ছাত্রীর গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল দুই যুবক। তা জানতে পেরে মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী। মালদহের এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক দুই যুবক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছেন তরুণী।

দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় ভারতের মালদহের হরিশ্চন্দ্রপুরের তরুণীর। কলা বিভাগের ছাত্রীটির সঙ্গে ওই যুবকের সম্পর্ক ক্রমশই ঘনিষ্ঠ হতে থাকে। মাঝেমধ্যে দেখা সাক্ষাৎ হত তাদের। তবে আচমকাই দু’জনের সঙ্গে মনোমালিন্য হয়। সম্পর্ক রাখবেন না বলেই ওই যুবককে জানিয়ে দেন কলেজছাত্রী। তবে তরুণীর সিদ্ধান্ত মানতে পারেনি যুবক। মনোমালিন্যের মাঝেই একদিন ওই যুবক তরুণীকে দেখা করতে বলেন। তরুণী রাজি হয়ে যান। হরিশ্চন্দ্রপুর বাজার এলাকায় দেখা করেন তাঁরা। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় ওই যুবক। বারবার চাওয়ার পরে মোবাইলটি ফেরত পাননি তরুণী। বাধ্য হয়ে বাড়ি ফিরে যান তিনি। বারবার ফোন করে তরুণীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক। তবে তাতেও সম্পর্ক রাখতে রাজি হননি কলেজছাত্রী। তাই ওই যুবক তার বন্ধুর সাহায্য নিয়ে তরুণীর নগ্ন ছবি মোবাইল থেকে জোগাড় করে। তারপর সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।

বেশ কয়েকদিন পর ওই দুই যুবকের কুকীর্তির কথা জানতে পারেন তরুণী। পরিজনদের গোটা ঘটনাটি জানান তিনি। এরপর হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হন তিনি। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত অভিযুক্তকে ধরা হবে। সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবি মুছে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত কলেজছাত্রী। মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status