ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাস খতম করতে চিনে যাচ্ছেন রাখি সাওয়ান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 1:55 PM

করোনাভাইরাস খতম করতে চিনে যাচ্ছেন রাখি সাওয়ান্ত

করোনাভাইরাস খতম করতে চিনে যাচ্ছেন রাখি সাওয়ান্ত

আলোচনায় থাককে জুড়ি মেলার ভার রাখি সাওয়ান্তের। কারণে অকারণে তিনি আলোচনার জন্ম দেন। এসব কারণে অনেক সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তিনি কেয়ার করেন না। নিজের মতো করে চলেন।

এবার তিনি ট্রলের শিকার হলেন আলোচিত প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে মন্তব্য করে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে বলেন, করোনাভাইরাসকে খতম করতে চিনে যাচ্ছেন। করোনা ভাইরাসকে খতম করে তবেই দেশে ফিরবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাখি বলেন, প্রধানমন্ত্রীসহ গোটা দেশের মানুষ যেন তার জন্য প্রার্থনা করেন। প্রত্যেকের প্রার্থনা পেলে তবেই চিন থেকে করোনাভাইরাসকে খতম করে তিনি দেশে ফিরতে পারবেন বলে মন্তব্য করেন রাখি।

এসবের সঙ্গে রাখি আরও দাবি করেন, ‘নাসা থেকে বিশেষ মারণাস্ত্র নিয়ে এসেছি আমি। নাসার সেই মারণাস্ত্র দিয়েই চিনের করোনা ভাইরাসকে খতম করা হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status