ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এ মাসেই শিলাবৃষ্টি ও বজ্রঝড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 2:00 PM

এ মাসেই শিলাবৃষ্টি ও বজ্রঝড়

এ মাসেই শিলাবৃষ্টি ও বজ্রঝড়

শীত মৌসুম চলছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে। পাশাপাশি এ মাসেরই দ্বিতীয়ার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন শিলাবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রঝড় হতে পারে।

ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়মিত সভা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল ইত্যাদির বিশ্লেষণ করে এ পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অফিস।

ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশ থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসে গড় তাপমাত্রাও স্বাভাবিক থাকতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status