ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
চলতি মাসেই আকস্মিক বন্যার শঙ্কা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 1:29 PM

চলতি মাসেই আকস্মিক বন্যার শঙ্কা

চলতি মাসেই আকস্মিক বন্যার শঙ্কা

চলতি মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ওই অঞ্চলে আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা গতকাল রোববার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষজ্ঞ কমিটি আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে সামান্য কম থাকার সম্ভাবনা আছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status