ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
আমিরের চুমুর অভিজ্ঞতা নিয়ে খোলা মেলা মুখ খুললেন কারিশমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 6:27 PM

আমিরের চুমুর অভিজ্ঞতা নিয়ে খোলা মেলা মুখ খুললেন কারিশমা

আমিরের চুমুর অভিজ্ঞতা নিয়ে খোলা মেলা মুখ খুললেন কারিশমা

জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। অভিনয় প্রতিভা দিয়ে দর্শক মন জয় করে নিয়েছিলেন। যদিও এখন তিনি পর্দায় নিয়মিত নন।

এই অভিনেত্রীর ব্লকবাস্টার সিনেমাগুলোর একটি রাজা হিন্দুস্তানি। এতে সুপার স্টার আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কারিশমা। সিনেমাটিতে তাদের একটি চুম্বন দৃশ্য ছিল। দৃশ্যটি সে সময় আলোচনার জন্ম দেয়।

এত দিন পরে এসেও কারিশমা সে কথা ভুলতে পারেননি। এক সাক্ষাৎকারে চুমুর দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘আমরা অনেক কঠিন সময় পার করেছি। সবাই বলেছিল, ‘ওহ! সেই কিস’, আরো কত কি! কিন্তু আমাদের তিন দিন ধরে শুটিং করতে হয়েছিল। ফেব্রুয়ারি মাসে উটিতে শুটিং চলছিল। আমাদের মনে হচ্ছিল, কবে এই শুটিং শেষ হবে!’’

এই অভিনেত্রী আরো বলেন, ‘প্রচণ্ড ঠা’ন্ডা ছিল, সঙ্গে স্ট্রম ফ্যান ও ঠান্ডা পানি। এ রকম পরিবেশে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুটিং করেছি। শটের মাঝে কাঁপাকাঁপি করতাম। ওই পরিবেশে কাজ করা ছিল কঠিন এক অভিজ্ঞতা।’


খুব শিগগির ডিজিটাল প্ল্যা’টফর্মে কা’রিশমার অভিষেক হতে যাচ্ছে। অল্টবা’লাজির মেন্টালহুড ওয়েবসি’রিজে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন কারিশমা কোহলি। এতে আরো অভিনয় করছেন— স’ঞ্জয় সুরি, দিনো ম’রেয়া, শ্রুতি শেঠ, স’ন্ধ্যা মৃদুল, শিল্পা শুক্লা প্রমুখ। ১১ মার্চ এই ওয়েব’সিরিজের প্রিমিয়ার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status