ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
মুজিববর্ষের অনুষ্ঠানে যুক্ত থাকছেন মোদি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 6:28 PM

মুজিববর্ষের অনুষ্ঠানে যুক্ত থাকছেন মোদি

মুজিববর্ষের অনুষ্ঠানে যুক্ত থাকছেন মোদি

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করায় ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিরা। তবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন নরেন্দ্র মোদি।

বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা জানান দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।


তিনি বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিও বার্তাও দেবেন।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান শ্রিংলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status