ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মোবাইল ফোন করোনামুক্ত রাখার সঠিক পদ্ধতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:48 PM

মোবাইল ফোন করোনামুক্ত রাখার সঠিক পদ্ধতি

মোবাইল ফোন করোনামুক্ত রাখার সঠিক পদ্ধতি

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের আতঙ্কে আছেন প্রত্যেকটি মানুষ। এটি একটি ছোঁয়াচে রোগ। যেখানে দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা, সেখানে সতর্কতাও বাড়ছে অধিক হারে।

যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ তাই নিত্য ব্যবহার্য জিনিস থেকেই এটি ছড়াতে পারে। আমাদের মধ্যে সবাই খুব বেশি ব্যবহার করে থাকি মোবাইল ফোন। তাইতো ‘কোভিড-১৯’ রোগ থেকে রক্ষা পেতে নিত্য ব্যবহার্য মোবাইল ফোনকে প্রতিদিন খুব ভালোভাবে পরিষ্কার করার পরামর্শ দেয়া হচ্ছে। কারণ সারাদিন খোলা অবস্থায় এটি মানুষ সবচেয়ে বেশি স্পর্শ করে থাকে।

অনেকেরই ধারণা শুধুমাত্র মুছে নিলেই ফোনটি পরিষ্কার হয়ে যাবে। তবে এই ধারণা একেবারেই ভুল। আবার কোনো ‘ক্লিনিং প্রোডাক্ট’ও ব্যবহার করতে পারবেন না। এতে ফোন খারাপ হয়ে যেতে পারে। জেনে নিন করোনা থেকে আপনার ফোন রক্ষা করার সঠিক পদ্ধতি-

> জীবাণু থেকে বাঁচতে মোবাইল পরিস্কারের জন্য ‘আইসোপ্রপিল অ্যালকোহল’ ব্যবহার করতে পারেন। পাতিত পানি ও আইসোপ্রপিল অ্যালকোহলের একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে, সেটি দিয়ে আপনার স্মার্টফোনটি মুছে ফেলুন। মনে রাখবেন, আইসোপ্রপিল অ্যালকোহল উবে যায়, তাই চটজলদি করতে হবে।

> হালকা জাতীয় ‘ইউভি স্যানিটাইজার’ ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার স্মার্টফোনটি পরিষ্কার করার জন্য কোনো ধরনের তরল না চান তবে আপনি আপনার স্মার্টফোনে উপস্থিত সমস্ত জীবাণু মুছে ফেলতে কোনো ‘ইউভি-সি আলোক স্যানিটাইজার’ ব্যবহার করতে পারেন। তবে এটি সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি।

> আপনার ফোনের কভারটি পরিষ্কার করতে ভুলবেন না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি ভিডিও বার্তায় জানিয়েছে, ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস চার দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। একই সঙ্গে প্রচার চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ও ইউনিসেফ। সংবাদ সংস্থা এএফপি টুইট করে জানিয়েছে, কোনো মেটাল, রাবার ও প্লাস্টিকের ওপর করোনাভাইরাস ১ থেকে ৯ দিন সক্রিয় থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status