ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনা নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স কাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:44 PM

করোনা নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স কাল

করোনা নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স কাল

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশগুলো ‘করোনাভাইরাস মোকাবিলায় একটি দৃঢ় কৌশল প্রণয়নের’ লক্ষ্যে আগামীকাল ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

শনিবার হিন্দুস্তান টাইমস জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবিলায় একটি কৌশল প্রণয়নের লক্ষ্যে সার্ক নেতারা আগামীকাল রোববার অনুষ্ঠেয় কনফারেন্সে যোগ দেবেন।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী প্রস্তাব দেন, বাংলাদেশসহ সবগুলো সার্ক সদস্য দেশ এতে সাড়া দিয়েছে। সবশেষে সাড়া দেয় পাকিস্তান।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বনের জন্য সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমি প্রস্তাব করতে চাই, সার্ক দেশগুলোর নেতারা করোনাভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বন করবে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি।

মোদি বলেন, এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রেক্ষাপটে আমরা একটি স্বাস্থ্যকর গ্রহের জন্য অবদান রাখতে পারি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ও জনগণ বিভিন্ন পর্যায়ে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের অধিকাংশ জনসংখ্যার আবাসস্থল, এই জনগোষ্ঠীর সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস চালাতে হবে।

মোদির এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ এশিয়ার চার দেশ- নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপের নেতারা এ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। এরইমধ্যে করোনা ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩শ’ জন।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এক টুইট বার্তায় বলেন, তার দেশ সার্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে বলেন, তার দেশ এই আলোচনায় যোগ দিতে এবং এর বিস্তার রোধে লড়াই ও অভিজ্ঞতা বিনিময়ে সর্বোত্তম অনুশীলনের জন্য কাজ করতে আগ্রহী।

শুক্রবার মধ্যরাতের পর পাকিস্তান জানায়, প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status