ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
তামিমের আকুতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 11:18 PM

তামিমের আকুতি

তামিমের আকুতি

‘সমালোচনা হবেই। এতদিন সমালোচনা হয়েছে আমার ব্যাটিং নিয়ে। এখন সমালোচনা হলে হবে দুটি দিক নিয়ে। আমি এই কথাটিই বারবার বলছি যে ব্যাটিং নিয়ে সমালোচনা হতেই পারে। সেটি আলাদা ব্যাপার। কিন্তু অধিনায়কত্বের বেলায় আমাকে সময় দিতে হবে। এমন নয় যে আমি বছরের পর বছর (অধিনায়কত্ব) করে আসছি।’ অধিনায়ক হওয়ার পর শনিবার (১৪ মার্চ) মিরপুরে নিজের প্রথম সংবাদ সম্মেলনে সময় চেয়ে এভাবেই আকুতি জানান তামিম ইকবাল।

১৩ বছরের ক্যারিয়ারে নেতৃত্ব দেওয়ার খুব বেশি অভিজ্ঞতা তামিমের নেই। জাতীয় ক্রিকেট লিগ, বিসিএল, বিপিএল ও ঢাকার ক্লাব ক্রিকেট মিলিয়েও অধিনায়ক হিসেবে তিনি প্রায় নতুনই। মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে ২০১৭ সালে নিউ জিল্যান্ড সফরে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। মাশরাফির অনুপস্থিতিতে গত বছর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অনেক ব্যাপার জানাই আছে। তবে পাকাপাকিভাবে কাজটা করতে গিয়ে সামনে আসতে পারে নতুন চ্যালেঞ্জ। সে পরীক্ষায় উতরাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কোনো বিকল্প দেখেন না তামিম।

‘এখানে আমাকে সময় দেওয়া উচিত। দলকে নেতৃত্ব দেওয়ার সেরা উপায় হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া, পারফরম্যান্স দিয়ে। দল ভালো করছে, কিন্তু আমি করছি না, এমন হলে সেই অধিনায়কের এগিয়ে যাওয়া কঠিন। আমি চেষ্টা করব। চেষ্টাই কেবল করতে পারি। ফল তো অনেক সময় হাতে থাকে না।’

পাকিস্তান সফর দিয়ে শুরু হতে পারে তামিমের ক্যারিয়ারের নতুন অধ্যায়। করাচিতে করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়ার পর থেকে বাড়ছে সফর নিয়ে শঙ্কা। পরিস্থিতির অবনতি হলে বাড়তে পারে তামিমের অপেক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status