ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
৫ টাকায় ডিম, বিপাকে আড়ৎদার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 March, 2020, 5:56 PM

৫ টাকায় ডিম, বিপাকে আড়ৎদার

৫ টাকায় ডিম, বিপাকে আড়ৎদার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে করোনাভাইরাস পরিস্থিতিতে হঠাৎ করেই ৪০ টাকা হালি মুরগির ডিম ২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডিম ৫টাকা দরে বিক্রি করা হয়। এতে ক্ষতির মুখে পড়েছেন পৌর এলাকার আড়ৎদাররা। এসব আড়ৎদাররা রংপুর, গাইবান্ধা, দিনাজপুরসহ বিভিন্ন এলকায় গড়ে ওঠা খামার থেকে ডিম সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি সরবরাহ করে থাকেন। কিন্তু করোনার কারণে যানবাহন বন্ধ হওয়াসহ জনসমাগম কমে যাওয়ায় আড়তে ক্রেতার দেখা মিলছে না। তাই সংগ্রহ করা ডিম নিয়ে তারা বিপাকে পড়েছেন তারা।

জানা যায়, সান্তাহার জংশনকে ঘিরে স্টেশনের পশ্চিম পার্শ্বে গড়ে ওঠেছে বেশ কয়েকটি ডিমের আড়ৎ। এসব আড়ৎদাররা বিভিন্ন এলকার খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করেন। সান্তাহার ও নওগাঁ এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের পাশাপাশি এখন রাজধানী ঢাকায় সরবরাহ করছেন। তারা বলছেন এসব ডিম ট্রেন ও পিকআপ যোগে সরবরাহ করে থাকেন। তবে খরচ ও ঝুঁকি কমের জন্য ট্রেনযোগে বেশি সময় ডিম পাঠানো হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে এই দুই মাধ্যম বন্ধ থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্টেশন জামে মসজিদ এলাকায় ভাই ভাই ডিমের আড়ৎদার বাটুল হোসেন জানান, করোনার কারণে যানবাহন বন্ধ এবং আড়ৎ খুলতে নিষেধাজ্ঞা থাকায় মজুদ রাখা ১৫হাজার মুরগির ডিম নিয়ে মহাবিকেপা ছিলাম। এরপর ক্রেতা না থাকায় ও গরমবৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাতে অর্ধেক দামে স্থানীয়দের কাছে ডিমগুলো বিক্রি করেছি। ফলে করোনার জন্য বড় লস গুনতে হলো।

আরেক আড়ৎদার গোলাম মোস্তফা বলেন, যেসব খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন জেলা ও উপজেলার হাটবাজারগুলোতে ডিম নিয়ে যান, সেসব খুচরা ক্রেতারা গণপরিবহনের কারণে আড়তে আসতে পারছেন না। ফলে ডিমের বাজারে এই ধস নেমেছে। এতে আড়ৎ মালিকদের অর্ধেক দামে ডিম বিক্রয় করতে হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status