ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 March, 2020, 6:42 PM

তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ

তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় অভিযুক্ত হোসেন আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮মার্চ) নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত হোসেন আলী রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকার বাসিন্দা।

নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে সু-কৌশলে ওই শিশুটিকে কোলে নেয় ওই অভিযুক্ত ব্যক্তি। শিশুটির মা বাড়ির পাশে থাকা নদীতে গোসল করতে গেলে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করে হোসেন আলী। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক হোসেন আলী পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করে স্বজনরা। খবর পেয়ে পুলিশ রাতেই হোসেন আলীকে আটক করা হয়।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত শিশুর পরিবারসহ এলাকাবাসী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status