ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাস: মায়ের শেষযাত্রায় যাওয়া হলো না হাবিবুলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 8:18 PM
সর্বশেষ আপডেট: Saturday, 28 March, 2020, 8:20 PM

করোনাভাইরাস: মায়ের শেষযাত্রায় যাওয়া হলো না হাবিবুলের

করোনাভাইরাস: মায়ের শেষযাত্রায় যাওয়া হলো না হাবিবুলের

বাংলাদেশের অন্যতম সফল আর জনপ্রিয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন আজ মা হারিয়েছেন। শনিবার দুপুর ১টার কিছুক্ষণ পর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জামিয়েছেন হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম। এদিকে করোনাভাইরাসের কারণে পুরো দেশ অঘোষিত লকডাউন হয়ে আছে। দোকানপাট গাড়িঘোড়া সব বন্ধ। চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েই মাকে শেষবার দেখতে যেতে পারতেন হাবিবুল। কিন্তু পরিবারের সদস্যদের নিষেধে তিনি মায়ের শেষযাত্রায় যেতে পারেননি।

মাত্র ৫ দিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মাকে দেখতে গিয়েছিলেন হাবিবুল। মাকে দেখে অল্প কিছুদিন বাড়িতে থেকে আবার ফিরে এসেছেন ঢাকায়। হাবিবুল কি জানতেন, জীবিত অবস্থায় সেটাই গর্ভধারিণী মায়ের সঙ্গে তার শেষ দেখা। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন হাবিবুল। আজ তার মা ও চলে গেলেন দুনিয়া ছেড়ে। মৃত্যুর পর শেষবারের মতো মায়ের মুখটাও দেখা হলো না হাবিবুলের।

আজ দুপুরে মায়ের মৃত্যুসংবাদ পেয়েই ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এই নির্বাচক। কিন্তু কুষ্টিয়া থেকে হাবিবুলের স্বজনরা তাকে নিষেধ করেন আসতে। দুপুরে গণমাধ্যমকে হাবিবুল বলেছিলেন, এ বিষয়ে তার সিদ্ধান্তহীনতার কথা। শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তই মেনে নেন হাবিবুল। ৫ দিন আগের দেখাই শেষ দেখা হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে হাবিবুল জানান, সন্ধ্যায় বাদ মাগরিব পৌর গোরস্থানে দাফন করা হয়েছে হাবিবুলের মায়ের লাশ। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন হাবিবুল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status