ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 8:57 PM

ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত

সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন শেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে এ সংলাপের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সংলাপ পরিচালনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার ঝরনা বেগম। এতে ইমাম, পুরোহিত, হিন্দু-মুসলিম ঐক্য পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংলাপে ফুলবাড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী বিভিন্ন কারণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে অনলাইন জুয়া, মাদকাসক্তি, জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, পারিবারিক কলহ, রাজনৈতিক মতবিরোধ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, বয়স্ক বাবা-মায়ের ভরণ-পোষণে অনীহা, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন হয়রানি। অ্যাক্টিভিস্টা সদস্যরা এসব বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

সংলাপে উপস্থিত পুরোহিত, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা নিজ নিজ মতামত তুলে ধরেন। তারা বলেন, যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, পারিবারিক শিক্ষার বিকাশ ঘটানো এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার। তিনি সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয়ভাবে শান্তি কমিটি গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভুয়া তথ্য সম্পর্কে সচেতন থাকা এবং তথ্য যাচাই করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে এসব সমস্যা সমাধানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বছরব্যাপী যুব নেতৃত্বে অনলাইন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status