ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
নাইক্ষ্যংছড়ির খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 8:54 PM

নাইক্ষ্যংছড়ির খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়ির খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে খালের পানিতে পড়ে মো. মোস্তাক আহমদ (৬০) প্রকাশ রিফুজি মোস্তাক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারিখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, খালের স্রোতের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা দ্রুত সেটি উদ্ধার করে কূলে নিয়ে আসে। পরে পরিচয় শনাক্ত করে এলাকাবাসী জানান, মৃত ব্যক্তি তুফান আলী পাড়ার বাসিন্দা মো. মোস্তাক আহমদ বলে নিশ্চিত করেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার দিন তিনি অসুস্থ শরীর নিয়েই পানের বরজে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, ফেরার পথে খাল পারাপারের সময় হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে ভয় পেয়ে অথবা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। পরে খালের পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, “তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তারপরও কাজের জন্য বের হন। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বা পা পিছলে খালে পড়ে যান।”

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status