|
যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত এই সভায় যশোরের ক্রিকেটের বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে এটিই ছিল শান্তনু ইসলাম সুমিতের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা নবনির্বাচিত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং যশোরের ক্রিকেটের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ইসলাম সুমিত বলেন, যশোরের সঙ্গে আমার ক্রিকেটীয় আবেগের সম্পর্ক রয়েছে। তৃণমূলের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে আমি কাজ করে যাব।এ সময় তিনি যশোরসহ এ অঞ্চলের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন। অনুষ্ঠানে যশোরের সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, যশোরের ক্রিকেটের সার্বিক উন্নয়নে এ ধরনের মতবিনিময় কার্যক্রম অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
