ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা আমাদের মুখোশ উন্মোচন করেছে: পোপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 8:24 PM

করোনা আমাদের মুখোশ উন্মোচন করেছে: পোপ

করোনা আমাদের মুখোশ উন্মোচন করেছে: পোপ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংকটকে সংহতির পরীক্ষা হিসাবে দেখতে এবং মানবাধিকারের মূলভিত্তিগুলো অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ( ২৭ মার্চ) ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিস প্রার্থনা করার সময় একথা বলেন।
   

পোপ বছরে দুইবার সেন্ট পিটারের এই চত্বরে ১০ হাজার ভক্তের সামনে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন যা মহামারির আক্রমণে বন্ধ রয়েছে। কিন্তু বৃষ্টিস্নাত শুক্রবারের সন্ধ্যায় একাকী হেটে, ভিজে- বেসিলিকার সিঁড়ি থেকে তিনি একটি অসাধারণ প্রার্থনা ছড়িয়ে দেন “উরবি এট অরবি” (শহর থেকে বিশ্বে)।

তিনি বলেন, করোনা সংকট মানব জাতিকে ‘একই নৌকায়’ তুলেছে। আমরা সবাই একে অপরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজনে একসঙ্গে চলার জন্য আহ্বান জানাই।

তিনি বলেন, আমাদের জনপথ, রাস্তাঘাট, গ্রাম-শহরগুলোতে অন্ধকার নেমে এসেছে। এ সংকটকে সংহতির পরীক্ষা হিসাবে দেখতে এবং মানবাধিকারের মূলভিত্তিগুলো অনুসরণ করতে আহ্বান জানাই।

পোপ ফ্রান্সিস বলেন, যে ভাইরাস আমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে যারা অতিমাত্রায় ভোগ বিলাস প্রতিদিনের নিয়ম করে ফেলেছে। তাদের দুর্বলতা মানুষের প্রকাশ হয়ে পড়েছে।

তিনি বলেন, চিকিৎসক, নার্স, সুপারমার্কেট কর্মচারী, ক্লিনার, কেয়ার দাতা, পরিবহন শ্রমিক, পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে বলেন, তারা বিশ্বে ধনী বা বিখ্যাত নয়। কিন্তু তারাই বর্তমানে নির্ণায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

পোপ বলেন, সৃষ্টিকর্তা সবাইকে পুনরায় জাগ্রত হয়ে চেষ্টা চালিয়ে এই মুহূর্তে শক্তি, সমর্থন এবং সক্ষম হওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, প্রাণঘাতি করোনাভাইরাসে অচল হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ পর্যন্ত ১৯১টি দেশের মানুষের শরীরে সংক্রমণ হয়েছে এই ভাইরাস। আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ। মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি। প্রতিনিয়তই বাড়চে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status