ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
আরও উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাবে ইরান, যা হবে ভয়ঙ্কর বিধ্বংসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 9:00 PM

আরও উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাবে ইরান, যা হবে ভয়ঙ্কর বিধ্বংসী

আরও উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাবে ইরান, যা হবে ভয়ঙ্কর বিধ্বংসী

আরও উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাবে ইরান, যা হবে ভয়ঙ্কর বিধ্বংসী বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্রীবাহী বোমা বা ওয়ারহেডের বিস্ফোরণ বা ধ্বংস ক্ষমতা বাড়াবে। পাশাপাশি বাড়ান হবে ক্ষেপণাস্ত্রের গতিও। গত সপ্তাহ থেকে শুরু হওয়া চলতি ফার্সি বছরের প্রতিরক্ষা প্রকল্পগুলো ঘোষণা করে এ কথা জানান তিনি। খবর পার্সটুডের।

আমির হাতামি বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার চূড়ান্ত সক্ষমতা অর্জন করেছে। এখন এ সব ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা বাড়ানর কাজ চলছে। বাড়তি ওজন বা পেলোড বহনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ক্ষেপণাস্ত্রবাহী বোমা বা ওয়ারহেডের বিস্ফোরক ক্ষমতা বাড়ান হবে। ক্ষেপণাস্ত্রের গতি,তৎপরতা এবং পরিচালনা নিয়ে ইরানের উন্নত মানের গবেষণা চলছে বলেও জানান তিনি।
আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এএলসিএম উন্মোচনের ইরানের রূপ রেখাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ ১৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার উপযোগী কৌশলগত ক্ষেপণাস্ত্র নিয়েও কথা বলেন তিনি। তিনি একে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষেত্রে মোড় পরিবর্তনকারী হিসেবে উল্লেখ করেন। গত বছরের জুনে হরমুজগান প্রদেশের ইরানের আকাশসীমায় খোরদাদ ১৫ দিয়ে মার্কিন চালকহীন গোয়েন্দা বিমান গ্লোবাল হক ভূপাতিত করেছিল ইরান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status